চাঁদপুরে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামের জন্য ‘ন্যয়কুঞ্জ’ উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৫ | ১২:১৯
Link Copied Successfully!

চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে নিয়মিত বহু বিচারপ্রার্থী মানুষ জেলা আদালতে আসেন। এসব লোকদের বিশ্রামের জন্য ‘ন্যয়কুঞ্জ’ নামে ঘরের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতাকেটে এটির উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ  জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।

যার ফলে এখন থেকে জেলা জজ আদালতে বিচারের জন্য আসা নারী, শিশু ও বয়স্ক লোকদের বিশ্রামের জন্য নির্দিষ্ট স্থান  তৈরি হলো। আর এই কাজটি মহতী উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন চাঁদপুরের আইনজীবী মহল ও বিচারপ্রার্থীরা।

বিজ্ঞাপন

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা  জজ (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা  জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর ব্যাপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা সহ অন্যান্য আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের আয়োজনে ‘ন্যয়কুঞ্জ’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা