চাঁদপুরে ইসলামিক ফ্রন্টের কাউন্সিলে  সভাপতি ইমদাদুল হক ও  সম্পাদক আবুল হাশেম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৫ | ৫:১৯
Link Copied Successfully!
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।  শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের একটি চাইনিজ রেস্টুরেন্টে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সাত সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ সালের চাঁদপুর জেলা ইসলামিক ফ্রন্টের কমিটি ঘোষণা করা হয়।
 এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবায়ের। তিনি বক্তৃতায় বলেন, জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচন জরুরী। দেশের গণঅভ্যুত্থানের পর সৃষ্ট নিরাপত্তা ঝু্‌ঁকি এড়াতে অন্তর্বর্তীকালীণ সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারলে দেশে অরাজকতা ও চাঁদাবাজি বেড়ে যেতে পারে। এক সময় সেটি গৃহযুদ্ধে রুপ নেয়ার পূর্বেই রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ দিতে হবে।

কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম আল আবেদী।
কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ দেলোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন প্রধান নির্বাচক ও অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শামসুদ্দোহা।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সভাপতি হযরত মাওলানা মোঃ মনির হোসাইন আল আবেদী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক খাজা মোঃ জুবায়ের হোসেন, কচুয়া এনায়েতপুর দরবার শরীফের শাহজাদা অধ্যাপক মাওলানা শাহ গোলাম নেওয়াজ আশরাফী।
মাস্টার মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মনজুর আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাদ্দিস মাওলানা মাসউদ হোসাইন আল আবেদী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ তারেক হোসাইন, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মনির হোসাইন, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা আহবায়ক মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলার পক্ষে এড. শেখ ফরিদ মজুমদার, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ছাত্রনেতা মোঃ নেয়ামুল ইসলাম সহ জেলা ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ।
কমিটিতে আরো রয়েছেন, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, মাস্টার হেলাল আহমেদ, মুহাদ্দিস মাসউদ হোসাইন আল আবেদী, খাজা মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এম মোতাসিম বিল্লাহ, মোঃ জাকির হোসেন মিয়াজী, মাও. তারেক হোসাইন, মোঃ মনজুর আলম পাটওয়ারী, সহসাংগঠনিক মাওলানা বদিউজ্জামান, অর্থ সম্পাদক মাও. ইউসুফ হাসান মাহমুদী, দপ্তর সম্পাদক শেখ ফরিদ মজুমদার ও সহদপ্তর সম্পাদক জুবায়ের আল মাহমুদ সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা