হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৫ | ১১:০৬
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার  র্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা বিতরণ, মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি, মো. বিল্লাল হোসাইন বেলাল।
এ সময় যুব সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, জুলাই মঞ্চের সদস্য রাকিবুল হাসান, যুব সংগঠনের পক্ষে জহিরুল ইসলাম, সফল আত্মকর্মী মাসুদ তালুকদার। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাখাওয়াত হোসেন ও গীতা থেকে পাঠ করে একা রানী।
বক্তব্যের পূর্বে যুব সমাবেশ, যুব র্যালী, মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও শপথ বাক্য পাঠ এবং বক্তব্য শেষে ১৭ জনকে ১৯ লাখ টাকা ঋণ, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও তিনজন সফল আত্মকর্মীকে সম্মাননা ক্রেস্টসহ উপস্থিত যুব সংগঠন, সফল আত্মকর্মী ও যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়