১৬২ দিনে কোরআনে হাফেজ হলেন কচুয়ার সাব্বির

নছির উদ্দিন, কচুয়া
আপডেটঃ আগস্ট ১২, ২০২৫ | ১২:১০
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলা মাদরাসা-ই শাজুলিয়ার শিক্ষার্থী মো. সাব্বির হোসেন। ১৪ বছর বয়সে মাত্র ১৬২ দিনে পবিত্র আল কোরআন মুখস্ত করেন সাব্বির।
কোরআনে হাফেজ মো. সাব্বির হোসেন কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান ও তাসলিমা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।
মাদরাসার পরিচালক মাওলানা আতাউল্যাহ শাজুলি জানান, সাব্বির মাদ্রাসায় ভর্তির পর থেকে পড়াশোনার প্রতি বেশ মনোযোগী ছিল। মাত্র ১৬২ দিনে আল্লাহর অশেষ রহমতে সে পুরো কোরআন মুখস্ত করেছে। নিয়মিত সবক, ৭ সবক ও আমুখতার ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করেছে। শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী এই শিশু দুই বছরেরও কম সময়ে নূরানী, নাজেরা এবং হিফজ শেষ করেছে। প্রতিদিন গড়ে ৪-৫ পৃষ্ঠা মুখস্থ শুনিয়ে শিক্ষক ও সহপাঠিদের বিস্মিত করত সে।
হিফজের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়ও সাব্বিরের সাফল্য নজরকাড়া। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে চতুর্থ স্থান এবং টেলিভিশনে একাধিক জাতীয় প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ অর্জন করেছে। তার এই অর্জনে পরিবার, স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষকরা আনন্দিত।
তিনি আরও জানান, মাদ্রাসার পক্ষ থেকে মেধাবী এ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। হাফেজ শিশু মো. সাব্বির হোসেন বড় হয়ে একজন বিশ্বজয়ী আলেম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কচুয়ার “শাজুলিয়া দরবার শরীফ” কর্তৃক পরিচালিত এই মাদরাসার চাঁদপুর, কুমিল্লা ও ঢাকায় মোট ৫টি শাখা রয়েছে। এখানে নূরানী, নাজেরা, হিফজ ও প্লে-অষ্টম শ্রেণীতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতি বছর গড়ে ১০-১২ জন শিক্ষার্থী পূর্ণ কোরআন হিফজ সমাপন করে পাগড়ি গ্রহণ করে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা