চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১০, ২০২৫ | ৭:৪৩
Link Copied Successfully!
চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকালে সদর চাঁদপুর-পেন্নাই সড়কের সদর উপজেলার ময়দান খোলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ৩নং কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘীরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে। রুবেল সম্প্রতি বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাস করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাব বোঝাই ভ্যানগাড়ির সাথে ধাক্কা খায়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মস্তিষ্ক বের হয়ে যায়। দীর্ঘ সময় রাস্তার পাশে পড়ে থাকলেও স্থানীয়রা তাকে হাসপাতালে নিতে সাহস পাননি।
পরে এক সিএনজি চালক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রুবেলকে হাসপাতালে নেয়ার  আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে আহাজারি শুরু করেন।
চাঁদপুর মডেল থানার এসআই মহসিন হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা