আজ জমিয়তে উলামায়ে ইসলামের মতলব উত্তর উপজেলা কাউন্সিল ও সদস্য সম্মেলন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৯:৪৮
Link Copied Successfully!
আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মতলব উত্তর উপজেলা কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার সকাল ৯ টায় মতলব উত্তর  উপজেলার মানসুরিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা।
মতলব উত্তর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও সদস্য মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় কাউন্সিল ও সদস্য সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এছাড়াও সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন।
কাউন্সিল ও সদস্য সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীল নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু