জুলাই ঘোষণাপত্রে বাদপড়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে: এ টি এম মাসুম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৯:৪২
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুস জুলাইয়ের যে ঘোষণা পত্র দিয়েছেন, এটি আরো সংশোধন করতে হবে। গুরুত্বপূর্ণ অনেক বিষয় বাদ পড়েছে, সেগুলো তার অন্তর্ভূক্ত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার অগ্রসর কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বিকেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করতে হবে। একই সাথে নির্বাচনের জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের মধ্যে যে উদ্বেগ ও উৎকন্ঠা প্রধান উপদেষ্টার ভাষনের পর তৈরী হয়েছে সেগুলো দুর করে এবং সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরী করতে হবে। এসব বিষয়গুলো আমরা দাবি করে আসছি। এই দাবিগুলো যত দ্রুত বাস্তবায়ন হবে সাধারণ মানুষের মধ্যে তখন থেকে উৎকন্ঠা দূর হবে বলে আমরা মনে করি।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে এই নেতা বলেন, জামায়াত এককভাবে দলের প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করেছে। একই সাথে ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। নির্বাচনের তফসিল গোষণা করা হলে জোটের বিষয়টির ফলাফল দেখতে পারবেন। এখনো সুনির্দিষ্টভাবে কোন কিছু বলার সুযোগ আসেনি।

এ টি এম মাসুম বলেন, নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলামীর দাবী ছিলো স্থানীয় নির্বাচন আগে করা। কারণ জনপ্রতিনিধি না থাকায় জনগণ খুবই ভোগান্তিতে আছে। আমরা এখনো সেই দাবির মধ্যে আছি। আমরা সরকারকে এই দাবি এখনো জানাচ্ছি স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের দু:খ দুর্দশা দুর করার দরকার এবং এরপর জাতীয় নির্বাচন হবে।

এই নেতা বলেন, যদি স্থানীয় নির্বাচন আগে হয়, এটিই দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে এবং নির্বাচন কমিশনের সক্ষমতা এই নির্বাচনের মাধ্যমে বুঝা যাবে, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে কিনা। সকলের কাছে তখন নির্বাচন কমিশন সম্পর্কে ধারণা পরিস্কার হবে।

বিজ্ঞাপন

নির্বাচন পদ্ধতি নিয়ে এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে জামায়াত বাংলাদেশে একটি প্রানবন্ত সংসদ গঠন করতে চায়। বিগত পনেরো বছর দেশে একদলীয় স্বৈরাচারী সংসদ প্রতিষ্ঠিত ছিল। যাতে সকল দলের উপস্থিতি ছিল না। তাই সংসদে  সকল দলের উপস্থিতি নিশ্চিত করতে পিআর পদ্ধতি জরুরি।

এরপূর্বে অগ্রসর কর্মীদের নিয়ে জেলা জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা জেলা উত্তর শাখার আমির অধ্যাপক মো: আবদুল মতিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজি। আরো বক্তব্য দেন জেলা সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’ এই লক্ষ উদ্দেশ্যে জেলার ৮ উপজেলার তিন শতাধিক অগ্রসর কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু