ফ্রান্সে  মহানবী (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পৌর ৩নং ওয়ার্ডে বিক্ষোভ 

Default User
মো.মজিব পাটওয়ারী
আপডেটঃ নভেম্বর ৭, ২০২০ | ৭:১৪
Link Copied Successfully!

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ  (সাঃ) কে নিয়ে  ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননা করার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররা (উওর-পশ্চিম) পাড়ার উদ্দেগে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৬ নভেম্বর) পৌর ৩নং ওয়ার্ড ধেররা উওর-পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে আছরের নামাজ আদায় শেষে   বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। ‘রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন, নূরনবীজির অপমান সইবেনা আর মুসলমান, কারবালার হাতিয়ার গর্জে উঠুক আরেক বার, রক্তেরবন্যায় ভেসে যাবে অন্যায়, ফ্রান্সেরপণ্য বয়কট কর করতে হবে এসব  শ্লোগান নিয়ে  বিক্ষোভ মিছিল ধেররা বাজার হয়ে বলাখাল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ।

মিছিল পূর্বক পথসভায় বক্তব্য রাখেন, ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফের খতিব আবুল হাশেম শাহ্ মিয়াজী, ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার মোহাম্মদ আলী নকশাবন্দী, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও আরো বক্তব্য রাখেন,সাবেক ছাত্রনেতা কামরুল খাঁন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার ও মো.ইব্রাহীম খলিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো.রাসেদ হোসেন, মো.মিনহাজুল ইসলাম রিদয়, মো.ফারুক গাজী, মো.জাহিদ গাজী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা