ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৫ | ৯:৫২
Link Copied Successfully!
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (৩০) নামে দুই সন্তানের মা। দুই সন্তানের মা ওই গৃহবধূ অটোরিকশাচালক জাকির হোসেনের স্ত্রী।
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী বলেন, ‘এলাকার বিভিন্ন এনজিও থেকে নাজমা বেগম ও জাকির হোসেন দম্পতি ঋণ গ্রহণ করেছেন। জাকির হোসেন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একসময় ভালোভাবে সংসার চললেও বর্তমান আগের মতো রোজগার নেই, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। একদিকে পরিবারের আর্থিক অসচ্ছলতা, অন্যদিকে এনজিওর ঋণের চাপ। এনজিওর কর্মীরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। রোববার সকালে পরিবারে সবাই যখন বাইরে ছিল, সবার অগোচরে নাজমা বেগম নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তাঁর স্বামী বাড়িতে এসে দেখেন নাজমা বেগমের মরদেহ ঝুলে আছে। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ-আলম বলেন, খবর পেয়ে নাজমা বেগম নামে ওই গৃহবধূর স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা