
মৈশাদীতে নির্মাণাধীন মসজিদের গেইট ভাংচুরের অভিযোগ
Link Copied Successfully!

চাঁদপুরের মৈশাদীতে নির্মাণাধীন মসজিদের গেইট ভাংচুরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় মঙ্গলবার মসজিদের দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান মিয়াজী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শাহজাহান মিয়াজীর পারিবারিকভাবে নির্মাণাধীন জামে মসজিদের বাউন্ডারি গেট নির্মাণের সময় পাশ্ববর্তী শরীফ গাজী গংরা জোর পূর্বক বাঁধা প্রদান করে এবং গেইট ভাঙচুর করে।
মসজিদের গেট নির্মাণকারী মো. শাহজাহান মিয়াজী বলেন, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের নিরাপত্তার স্বার্থে তাদের জায়গায় মসজিদের গেট নির্মাণ করার সময় শরীফ গাজী গংরা ভাঙচুর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাই তিনি আইনে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শরীফ গাজী গংরা জানান, তাদের বসত ঘরের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করায় এটি সরিয়ে দিয়েছে। তবে সামাজিকভাবে যেকোন সিদ্ধান্তকে মেনে নিবেন বলেও জানান তিনি।

























