ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৫ | ৮:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া-র নজরে এলে শুক্রবার (২০ জুন ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযানে ইউএনও’র সঙ্গে ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা। তারা যাত্রী সাধারণের অভিযোগ শুনে, সিএনজি মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর নির্দেশনা দেন।

চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে ভাড়া নির্ধারিত হয়েছে ৫০ টাকা, চাঁদপুর লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সর্বোচ্চ ৬০-৭০ টাকা নির্ধারন করেন।

বিজ্ঞাপন

ইউএনও সকল চালক ও মালিকদের স্পষ্টভাবে জানিয়ে দেন—এই নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত চালক-মালিকরা অতিরিক্ত ভাড়া না নেওয়ার অঙ্গীকার করেন। নারী যাত্রীদের প্রতি সৌজন্যপূর্ণ, ভদ্রোচিত ও মানবিক আচরণ বজায় রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দেন ইউএনও।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরিদগঞ্জবাসী। স্থানীয়রা বলেন, “এই অভিযান প্রশংসনীয়। তবে এটি নিয়মিত মনিটরিংয়ের আওতায় না আনলে পূর্বের অনিয়ম ফের ফিরে আসবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা