শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২৫ | ৩:৩৭
Link Copied Successfully!

মৃত্যুর ১০ মাস পর চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার ওই ইউনিয়নের শোরসাক মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় এ লাশ উত্তোলন করেন।

জানা গেছে, গত ৫ আগষ্ট ২০২৪ গভীর রাতে বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের রহস্যজনক মৃত্যু হয়। পরদিন ৬ আগষ্ট বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়। মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার বাদী ফাতেমা কামালের দাবি, তার স্বামীকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ ভাবে বাড়িতে হামলা করে হত্যা করেছে। দেশের তৎকালীন পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার কারণে তিনি তার স্বামী হত্যার বিচার দাবিতে দেরিতে আইনী পদক্ষেপ নিয়েছেন।

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। নিরপরাধ কেউ যেন এ ঘটনায় হয়রানির শিকার না হয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহত চেয়ারম্যানের স্ত্রীর দায়ের করা মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর