চাঁদপুরে আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৬ | ৯:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর রোটারিয়ান ক্লাবে মিলনায়তনে এই আয়োজন করা হয়।

আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘আমরা আলোকিত নারী’ এবং লবী রহমান কুকিং ফাউন্ডেশনের দিনব্যাপী এই আয়োজনে ১২৫ জন নারী উদ্যোক্ত অংশগ্রহণ করেন। তারা ৪০টি স্টলে নিজেদের উৎপাদিত হস্তশিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী এবং হোমমেড খাবার বিক্রয় ও প্রদর্শন করেন। এছাড়াও আঞ্চলিক পিঠা প্রতিযোগিতায় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের হাতে তৈরি বাহারি স্বাদের দেশীয় পিঠা প্রদর্শন করে। তাদের মধ্য থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। জেলা পর্যায়ে এই নির্বাচিতরা আগামীতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত পিঠা উৎসবে অংশগ্রহণ করবেন।

পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে চাঁদপুরের অদম্য সাহসী নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজনের ফাঁকে ফাঁকে শীত, পিঠাসহ দেশজ সংস্কৃতিকে উপলক্ষ করে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর শিল্পীরা।

বিজ্ঞাপন

দুপুরে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের এমপি এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে অনুপ্রণাদায়ক কথা বলেন। পাশাপাশি তিনি চাঁদপুরের নারী উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান।

বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা আলোকিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে (অনলাইনে ভার্চুয়ালি) শুভেচ্ছা বক্তব্য রাখেন— লবী রহমান কুকিং ফাউন্ডেশনের চেয়ারম্যান লবী রহমান, চাঁদপুর জজ কোর্টের পিপি এবং চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনুর আক্তার, নারী সংগঠক এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ।

আমরা আলোকিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁই বলেন, আমাদের সংগঠন চাঁদপুরের পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি চাঁদপুরের অদম্য সাহসী নারী উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে। নারীর উদ্যোক্তারা মূলত তাদের উৎপাদিত পণ্যগুলো অনলাইন মার্কেটে সেল করে থাকে। তাই অনলাইনের পাশাপাশি অফলাইনেও গ্রাহকদের সাথে তাদের সেতু বন্ধন তৈরি করতে জন্য এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন এর সফল করণে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

দিনব্যাপী আয়োজনে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলির রহমান গাজী, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, নারী সংগঠক এবং পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, চাঁদপুর সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা আলোকিত নারী সংগঠনের সকল সদস্যবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আঞ্চলিক পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত চাঁদপুরে ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত মডার্ন শিশু একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অঙ্গীকার বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান সম্পন্ন হাজীগঞ্জ স: মডেল পাইলট উবি’র শতবর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: এমপি শেখ ফরিদ মানিক তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ: এমপি শেখ ফরিদ মানিক হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মেনাপুর ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান মেনাপুরে দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন সম্পন্ন!! ৮জন ছাত্রকে পাগড়ী প্রদান শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২০২৮ সাল থেকে নতুন বিষয় যুক্ত হবে, বইয়ের বাইরেও শিখতে হবে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী চাঁদপুরে গরুর খাবারে বিষ মিশিয়ে ৫ গরু হত্যা, অসুস্থ আরো কয়েকটি গরু চাঁদপুরের মেঘনায় নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫ চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল