মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে জিজ্ঞাসাবাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৫ | ১২:৩২
Link Copied Successfully!

মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ নিজ বাসা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।

ওই দুজন হলেন- মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছেন। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি আমান উল্লাহ বলেন, ‘মেহেরাব এবং রাজু বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার করেছেন। এরপর অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাঁদের জড়িত রয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ বলেন, ‘মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুত্থানের পর তাঁরা সততা এবং ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান ও সাহসী ভূমিকা রেখেছেন। কোনো কাজে তাঁদের ভুল থাকলে তাঁর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

রমজান মাহমুদ বলেন, ‘আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্ন ভাবে জেরা করা হচ্ছে এটা আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত ছেড়ে না দিয়ে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা