সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী রাজীব মোল্লা নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৫ | ৮:৫২
Link Copied Successfully!
সৌদি আরবে নিখোঁজ রাজীব মোল্লা। -- পপুলার বিডিনিউজ

সৌদি আরবে রাজীব মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশী নিখোঁজ হয়েছেন। তিনি গত ১১ মে দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। নিখোঁজ রাজীব মোল্লা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার জজ নগর গ্রামের শাহিদ মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রাজীব মোল্লা ৮ বছর আগে কাজের জন্য সৌদি আরবে যান। তিনি দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধায়নে কাজ করতেন। তিন বছর আগে রাজীব দেশে ছুটি কাটিয়ে আবার সেখানে গিয়ে কাজে যোগ দেন।

নিখোঁজ রাজীব মোল্লার বাবা শাহিদ মোল্লা বলেন, গত ১১ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ভাড়া বাড়ি থেকে বেড় হন রাজীব মোল্লা। এরপর সে আর বাসায় ফিরেনি। নিখোঁজের পর হাতে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে অবস্থানরত স্বজনরাও আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না। কফিল (মালিক) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও রাজীব মোল্লাকে খুঁজে পাচ্ছেন না বলে জানান।

বিজ্ঞাপন

এদিকে সৈদি প্রবাসী রাজীব মোল্লার নিখোঁজের ঘটনায় তার মা-বাবা, স্ত্রী ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছে। কী করবে বুঝে উঠতে পারছেন না তারা। নিখোঁজ রাজীব মোল্লার সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
জেলা প্রবাসী কল্যাণ ওয়েল ফ্যায়ার সহকারী পরিচালক আলী হোসেন জানান, নিখোঁজ রাজীব মোল্লার পাসপোর্ট ও আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পেলে যত দ্রুত সম্ভব তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা