মতলব উত্তরে ব্যবসায়ীর ওপর হামলা-লুটপাটের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৫ | ৯:৩১
Link Copied Successfully!
হামলায় গুরুতর আহত হৃদয় ও মনির হোসেন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে এক ব্যবসায়ী পরিবারকে টার্গেট করে ধারাবাহিক হামলা, লুটপাট, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে আনা এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার শিকার সালমা বেগম (৫২) মতলব উত্তর থানায় মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েল (৩০), মো. জুবায়ের হোসেন (২৬), মো. সাইফুল ইসলাম (২৭), মো. শাকিল হোসেন (২৪) বিবাদী করে ৭ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৫। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি উপজেলা যুবলীগ নেতা মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে কিছুদিন আত্নগোপনে ছিলেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন ওরফে জুয়েলসহ তার ক্যাডার বাহিনী, কিন্তু এই যুবলীগ নেতার দলবল এখন এলাকায় এসে ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে আতংক রেখে সকল অপকর্ম করে বেড়ায়, রাতের আধারে পুকুরের মাছ লুট, জায়গা জমি দখল সহ এলাকায় চাঁদাবাজির মোলহোতা এরা।
মামলা সূত্রে জানা যায়, প্রথম হামলা ঘটে ১৩ মে রাত ৯:৫০ মিনিটে, পাঁচআনী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে। সালমা বেগমের স্বামী মনির হোসেন ও ছেলে হৃদয় হোসেন (জখমী সাক্ষী ১ ও ২) বাজার থেকে ফিরছিলেন, তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। লোহার রড, ছেনা ও লাঠি দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়, হৃদয়ের হাত কেটে যায় এবং মনির হোসেনের মাথায় আঘাত লাগে। সঙ্গে থাকা ৯৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পরদিন ১৪ মে রাত ১০টায় হামলাকারীরা দ্বিতীয় দফায় সালমা বেগমের বাড়িতে হামলা চালায়। তারা বসত ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা ৭০ হাজার টাকা, প্রায় ৪.৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও ২৫হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন লুট করে। প্রতিবাদ করলে সালমা বেগমের ওপর চুল ধরে টানা-হেঁচড়া ও পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।
এ বিষয়ে মামলার বাদী সালমা বেগমের জানান, “আমার পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে। এলাকার প্রভাবশালী একটি চক্র বারবার আমাদের ক্ষতিসাধনের চেষ্টা করেছে। এবার তো আমার স্বামী-ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে, ঘরে ঢুকে মারধর করেছে, টাকা-স্বর্ণালংকার লুট করেছে। আমি বিচার চাই। এখনো ভয় পাচ্ছি, তারা খুনের হুমকি দিয়েছে।”
এ বিষয়ে বিবাদী পক্ষের সাথে লোকজনের সাথে একাধিক বার যোগাযোগ করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক  জানান, “এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রধান আসামি মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েলকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা