তিল চাষে সোনালি সম্ভাবনা: কৃষকদের মুখে হাসি

কম খরচে বেশি লাভ, স্বাস্থ্যসম্মত তেলের চাহিদায় বাড়ছে উৎপাদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৫ | ৭:২৯
Link Copied Successfully!
মতলব উত্তরের তিল ক্ষেতে কৃষক; কম খরচে লাভজনক তিল চাষে ফিরেছে কৃষকের মুখে হাসি। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় তিল চাষ কৃষকদের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উৎপাদন খরচ কম, পরিশ্রম কম, আর বাজারে ভালো দামের কারণে তিল চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে। ভোজ্যতেল হিসেবে তিলের তেলের চাহিদা বাড়ায়, চাষিরা এই ফসলকেই দেখছেন আয়ের নতুন উৎস হিসেবে।

মঙ্গলবার (১৩ মে) উপজেলার ষাটনল, বাগানবাড়ী ও জহিরাবাদ ইউনিয়নের মাঠঘাট ঘুরে দেখা গেছে, অনেক কৃষক আমন ধান কাটার পর জমিতে তিলের চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় তারা এবার বাম্পার ফলনের প্রত্যাশায় আছেন।
উপজেলার ষাটনল গ্রামের চাষি শাহীন আলম বলেন, “গত তিন বছর ধরে আমি তিল চাষ করছি। এবার দুই বিঘা জমিতে করেছি। রাসায়নিক সার, কীটনাশক বা সেচ লাগে না। প্রতি বিঘা থেকে ৫-৬ মণ ফলন পাই, এতে আয় হয় ১০-১২ হাজার টাকা। তিল চাষে ঝামেলা কম, লাভ বেশি।”

অন্যদিকে, জহিরাবাদ ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম বলেন, “আগে তিল চাষ করতাম না। আলমগীর ভাইকে দেখে উৎসাহ পেয়েছি। এবার প্রথমবার এক বিঘা জমিতে চাষ করেছি। এখন দেখছি, এই ফসলে খরচ কম, জমিও খালি পড়ে থাকে না। ফলনও আশানুরূপ হচ্ছে।”

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তরে ২৩ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। বীজ সহায়তা দেওয়া হয়েছে ২৮০ জন কৃষককে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের উৎসাহ দিচ্ছেন ও কারিগরি সহায়তা প্রদান করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “তিল একটি লাভজনক এবং পরিবেশবান্ধব ফসল। কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন। তিলের তেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত, যার বাজার চাহিদা দিন দিন বাড়ছে। আমরা চাই তিল হোক মতলব উত্তরের কৃষকদের আর্থিক মুক্তির একটি পথ।”

তিনি আরও জানান, তিল চাষে যদি বাজার ব্যবস্থাপনা সহজ করা যায়, তাহলে এটি হতে পারে এ অঞ্চলের কৃষির জন্য একটি নতুন দিগন্ত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা