প্রতীকসহ নিবন্ধন পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি বুধবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৫ | ১১:৫৫
Link Copied Successfully!

রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি পুনরায় শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে আজ সকালে এ শুনানি হয়। পরবর্তী শুনানি হবে আগামীকাল বুধবার।

আজ জামায়াতের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। আপিলটি মঙ্গলবারের কার্যতালিকার দুই নম্বরে ছিল।

গত ৭ মে এ আপিল আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

শেখ হাসিনার সরকারের পতনের পর ওই আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হলে গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে জামায়াতের আপিল আবেদন পুনরায় শুনানির অনুমতি দেন।

জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা