চট্টগ্রাম থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান চাঁদপুরে উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৭:৪১
Link Copied Successfully!

চট্টগ্রাম থেকে চুরি যাওয়া একটি কাভার্ডভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এ কাভার্ডভ্যানটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কায়ছার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কায়ছার চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের জামতল বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গত ৬ মে দিবাগত রাতে নগরীর সিনেমা প্যালেসের সামনে থেকে পার্কিং করা কাভার্ডভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মামলা হয়। ট্রাকটি চুরির পর কায়ছার নামের ওই যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। দেড় লাখ টাকা দিলে গাড়ি ফেরত দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়।

তিনি বলেন, গাড়িটি চট্টগ্রাম থেকে চালিয়ে নিয়ে যাওয়া চালকসহ দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা