তৃণমূল মূল্যায়নে কমিটির গঠনের দাবিতে বিএনপির কর্মসূচির ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৫ | ৭:৪৪
Link Copied Successfully!
মতলব উত্তরে ছেংগারচরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরে বিএনপির কমিটিতে তৃণমূলকে অবহেলা করে ‘পকেট কমিটি’ গঠনের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ প্রেক্ষাপটে ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী রবিবার (১২ মে) ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

এ কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দমন-পীড়ন, হামলা-মামলার শিকার হয়েছেন, রাতের আঁধারে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন—তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠিত হলে তা মেনে নেওয়া হবে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ওলি উল্লাহ দর্জি, গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন বেপারী, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোলেয়মান প্রধান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা হান্নান লস্কর, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর বিএনপি নেতা আল আমিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদলের নেতা ও ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শাহ আলম সরকার, মানিক মোল্লা, স্বপন মোল্লা, গাজী ইকবাল হোসেন, মানিক সরদার, উজ্জল ভূইয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, পৌর ছাত্রদল নেতা মো. জুম্মন হোসেন, নুরে আলম নিজুম প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় নেতারা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ বিএনপির অবিভাবক ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তার হাতে গড়া সংগঠন ও রাজনৈতিক ঐতিহ্যকে যারা ধ্বংসের চেষ্টা করবে, তাদের কঠিন মূল্য দিতে হবে।
বক্তারা আরও জানান, মরহুম নুরুল হুদার যোগ্য উত্তরসূরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলবের বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে। তাঁর নেতৃত্বেই তৃণমূলের প্রত্যাশা পূরণ ও সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।
সভা থেকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা