হজযাত্রীদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৫ | ৬:২৩
Link Copied Successfully!

হজ ফ্লাইটে তামাক জাতীয় দ্রব্য, চুন ও শুঁটকিসহ অননুমোদিত মালামাল থাকায় সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে। তাই এসব মালামাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করতে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) এ বিষয়ে সতর্ক করে হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজ এজেন্সির মাধ্যমে গমন করা হজযাত্রীর লাগেজে অননুমোদিত মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন ও শুঁটকি ইত্যাদি) এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে বলে সহকারী মৌসুমি হজ অফিসার জানিয়েছেন। এতে করে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সৌদি কর্তৃপক্ষের কাছে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।

বিজ্ঞাপন

‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’ এর অনুচ্ছেদে ১০(৯) এ নির্দেশনা রয়েছে— ‘সৌদি সরকারের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, শুঁটকি, গুড়, রান্না করা খাবার, পচনশীল দ্রব্যাদি (ফলমূল, পান, সুপারি) ইত্যাদি পরিবহন করা নিষিদ্ধ। তাই হজযাত্রীরা এসব পণ্য লাগেজে পরিবহন থেকে বিরত থাকবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়।

এ ছাড়া হজ ফ্লাইটে অননুমোদিত দ্রব্য বা মালামাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা