সভাপতির আগমনের খবরে সটকে গেলেন কলেজের অধ্যক্ষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৫ | ৯:১০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজের আগমনের সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ ছেড়ে সটকে পড়েছেন।

বুধবার (৭- মে) সকালে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে তার মুঠো একাধিকবার ফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

কলেজে এসে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার মুঠো ফোনে কল করলে তিনি সেই ফোনও রিসিভ করেন নি।

বিজ্ঞাপন

কলেজ টির্চাস কাউন্সিলের সেক্রেটারী দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি-আমরা এইমাত্র শুনেছেন। অধ্যক্ষ আমাদের এই বিষয়ে কিছুই জানাননি। তিনি জরুরী কাজে কিছুক্ষণ পূর্বে বাইরে গিয়েছেন বলে আমরা শুনেছি।

জানা গেছে, গত ২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার (স্মারক নং ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮ ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ায়ার হকের পরিবর্তে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন। সেই অনুযায়ী বুধবার সকালে কলেজের নবনির্বাচিত সভাপতি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসেন। সভাপতির কলেজে আসার সংবাদ শুনে ১০মিনিট পূর্বে তড়িঘড়ি করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা সটকে পড়েন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা