ফলজ গাছ কাটার ঘটনায় সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৫ | ১০:২৭
Link Copied Successfully!
মতলব উত্তরে দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামে ফলজ গাছ কাটার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাতবাড়িয়া কান্দি গ্রামে ফলজ গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৪ মে) বিকাল ৫টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. আশক আলী ও মো. কাওছার হেলালের পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা অভিযোগ করেন, গত ৩ মে সকাল ৯টায় মো. মোজাম্মেল হক, মুক্তার হোসেন, আবুল কাশেম, মো. জুয়েল রানা ও মো. নাহিদ গং তাদের পারিবারিক ফলের বাগানে হামলা চালিয়ে আম, কাঁঠাল, লিচু, কুল ও বড়ইসহ প্রায় ২০০টি ফলজ গাছ কেটে দেয়।
সংবাদ সম্মেলনে কাওছার হেলাল ও তার ছোট ভাই মো. শরিফ হোসেন বলেন, “আমাদের পরিবারকে পূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে যা এখনো চলমান। আবারও তারা অন্যায়ভাবে আমাদের সম্পত্তি ও ফলজ গাছ নষ্ট করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সকল দায়ীদের গ্রেপ্তার দাবি করছি।”

তারা মতলব উত্তর থানা পুলিশকে ধন্যবাদ জানান, কারণ ঘটনার একদিনের মাথায় দুইজন অভিযুক্ত—মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরিবারটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু বারবার এমন নির্যাতনের শিকার হচ্ছি। ন্যায়বিচার চাই।”

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি এবং ২৪ ঘণ্টার মধ্যে দুইজন অভিযুক্ত—মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করি। বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
ওসি আরও জানান, “আমরা উভয় পক্ষের বক্তব্য শুনছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এলাকায় যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা