দুই মাসের নিষেধাজ্ঞা শেষে

চাঁদপুরে ইলিশের বেচা-কেনা শুরু, সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৫ | ১০:০৪
Link Copied Successfully!
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের ইলিশের সবচেয়ে বড় পাইকারী বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সরগম হয়ে উঠছে। তবে প্রথম দিনে সরবরাহ কম হওয়ায় ক্রেতা-বিক্রেতারা হতাশ। সরবরাহ বাড়লে কম দাম দাবী ব্যবসায়ীদের।
 সকাল থেকে নদী থেকে ইলিশ ধরে জেলেরা আড়তে ধীরে ধীরে ভিড়ছে। ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৭শ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।
ক্রেতারা বলছেন, ইলিশের দাম আকাশছোঁয়া। এর আগে এমন দাম হয়নি ইলিশের।
  ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে না আসায় দাম চড়া। অন্যান্য বছর প্রথমদিনে ১শ /২শ মণ ইলিশ উঠলেও এবার দুপুর পর্যন্ত প্রায় ৮ থেকে ১০মন ইলিশ ঘাটে এসেছে। জেলে ও ব্যবসায়ীদের দাবী,  দুই মাসের অভিযান এবার কঠোরভাবে হয়নি।
এদিকে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলা টাস্কফোর্সের ১ হাজার ৬৪ অভিযানে গ্রেপ্তার হয়েছে ৩৯৭জেলে। এর মধ্যে ৫জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড, ১২৪জনকে ৩ লাখ ৩ হাজার ১০টাকা জরিমানা এবং বাকি ২৬৮জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়।
জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে দেশের অন্যতম অভয়াশ্রম কেন্দ্র চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ ছিলো। সরকারি এই কর্মসূচি বাস্তবায়ন করে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এ সময় ১ হাজার ৬৪ অভিযান পরিচালনা করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় জেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রেপ্তার হয় ১২৯ জেলে। এর মধ্যে ৩৪টি ভ্রাম্যমাণ আদালতে ৫জনকে কারাদন্ড এবং ১২৪ জনকে জরিমানা করে জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাটকা জব্দ হয় ৬.৭৬৬ মেট্টিক টন এবং অন্যান্য মাছ জব্দ হয় ৩.০৫২ মেট্টিক টন। কারেন্টজাল জব্দ হয় ১২লাখ ৭০৫ মিটার, বেহুন্দি জাল ১৩টি এবং অন্যান্য জাল ৩৩৪টি। জব্দকৃত সরঞ্জাম নিলামে বিক্রি হওয়া ১লাখ ২০ হাজার টাকা জমা সরকারি কোষাগারে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহাকরী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, জাকটা সংরক্ষণ অভিযানের দুই মাসে চাঁদপুর অংশে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় ৯ কোটি ৯০লাখ ৩৪ হাজার মিটার কারেন্টজাল জব্দ এবং ১৮ মেট্টিক টন জাটকা জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছ ধরার ১২৩টি নৌযান। জেলে গ্রেপ্তার হয় ২৬৮জন। এদের বিরুদ্ধে ১১১টি নিয়মিত মামলা হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় অভয়াশ্রম এলাকায় কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব জেলে আইন অমান্য করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আশা করি এই কঠোর অবস্থানের সুফল জেলার ৪৩ হাজার জেলে পাবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা