চাঁদপুর-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ইউনুস মাহমুদের নূরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৫ | ৪:১২
Link Copied Successfully!
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ও কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এবং চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মাহমুদ সম্প্রতি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‎
‎২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনের বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের ৩ তলায় অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আগামী জাতীয় নির্বাচন, সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড ও চাঁদপুর-৫ আসনের রাজনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক মো. শাহ-পরান, পল্টন থানা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলার সদস্য শাওন আহমেদ, হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মুরাদ মজুমদার, সদস্য ইব্রাহিম পাটোয়ারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে