মতলব উত্তরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৫ | ৯:৫৪
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলায় হঠাৎ করে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় লক্ষ করা যাচ্ছে। ডায়রিয়া ছাড়াও জ্বর, পেটের পীড়া, সর্দি-কাশি, বুক ও শরীরের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড়ও লক্ষ করা গেছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে গিয়ে দেখা যায়, উপজেলার লুধুয়া গ্রামের মো. খালিদ সরকার তার ১৩ মাসের বাচ্চা মো. জিবান সরকার ডায়রিয়া আক্রান্ত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দেন। ২দিন পর আজ কিছুটা সুস্থের দিকে আছে তার ছেলে জিবান সরকার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র জানায়, গত ১ সপ্তাহে ২৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্তে বৃদ্ধ ও শিশুর সংখ্যা বেশি। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। এছাড়া অনেক রুগি হাসপাতালের বহির বিভাগে চিকিৎসা নিয়েছে।
ঘনিয়ারপাড় গ্রামের আল আমিন মিয়াজি জানান, আমরা মা গতকাল সন্ধায় পেটের সমস্যা নিয়ে হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে ভর্তি দিয়ে দেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন আমার মা অনেকটাই সুস্থ আছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তন, খোলা-বাসি খাবার খাওয়া ও ভাজা-পোড়া খাবার খাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
তিনি আরও জানান, ডায়রিয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। স্যালাইনসহ ওষুধপত্রের সংকট নেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে