আইফার ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৫ | ৬:৩১
Link Copied Successfully!

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন ‘ইসলামী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পুরস্কার প্রদান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

 

বিজ্ঞাপন

তিনি তাঁর বক্তব্যে বলেন,‘বাংলাদেশের প্রায় ৯৫ পার্সেন্ট মানুষ মোসলমান। সংগত কারণে আমাদের ইসলামের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে এবং মানতে হবে। বিগত স্বৈরাচার সরকারের অন্যতম প্রধান টার্গেট ছিলো ইসলাম। সে জন্য তারা ইমাম, খতিব, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করে রাখতো। জুমাবারে মসজিদের খুতবা তারা নির্ধারণ করে দিতো। তাদের পছন্দের হুজুর না হলে মাহফিল বন্দ করে দিতো। এককথায় ওয়াজিনদের টুটি চেপে ধরেছে বিগত সরকার। সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। এভাবেই কেটেছে আমাদের ১৬টি বছর। আজ সবাই স্বাধীন, যে যার মতো করে অনুষ্ঠান করতে পারতেছে। সুন্দর ফরিদগঞ্জ বির্নিমানে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা এবং সার্পোট পেলে আমাদের কাজে গতি আসবে। ভবিষ্যতে শুধু ইসলামী কালচারাল প্রোগ্রামই নয়, এর সাথে যুক্ত করতে হবে বিজ্ঞান, গনিত প্রতিযোগিতা। যাতে করে এ অঞ্চলের ভবিষ্যত প্রজন্ম সবদিক থেকে দক্ষ হিসেবে গড়ে ওঠে।’

রোববার (২০ এপ্রিল ২০২৫) দুপুরে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রোগ্রাম অর্গানাইজার ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আইফা পাঠাগার সভাপতি মকবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাকালিন সদস্য মাহাবুবুল আলম বাবলু প্রমুখ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারী ইয়াছিন পাটওয়ারী, হামদ ও নাত পরিবেশন করে সাবরিনা ইমাম সুবহা ও তানহা আক্তার আয়াত। কবিতা আবৃত্তি করে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়া মিফতাহুল জান্নাত। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টের ৮টি বিভাগের ৩২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে