ইউপি সদস্যের পরিবারের সবাই প্রতিবন্ধী ভাতার তালিকায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৫ | ৫:০৯
Link Copied Successfully!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধী সেজে এক মহিলা ইউ পি সদস্যের পরিবারের ৫ সদস্যের নামে নিয়মিত ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগম তার নিজের নামসহ স্বামী আব্দুল করিম, দুই মেয়ে মাসুমা আক্তার,তাসলিমা আক্তার ছেলে মাসুম বিল্লাহর তারা সকলই সুস্থ-সবল মানুষ। প্রতিবন্ধী ভাতার তালিকায় তাদের নাম পাওয়া গেলেও তাদের কেউ প্রতিবন্ধী নন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ইউ পি সদস্য মাকসুদার পরিবারের ৫ সদস্যের মধ্যে কেউই প্রতিবন্ধী না। সবাই সুস্থ-সবল মানুষ । একজন মেম্বার হয়ে সরকারের সাথে প্রতারণা করেছে, এর বিচার হওয়া দরকার। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রতিবন্ধীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ইউ পি সদস্য মাকসুদা বেগম নিজে হাসপাতাল ও সমাজসেবা অফিসের বিশেষ একটা চক্রকে ম্যানেজ করে জালিয়াতির মাধ্যমে সুস্থ মানুষদের নামে প্রতিবন্ধী মেডিকেল সনদ সংগ্রহ করেন। পরে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র নিয়ে তাদেরকে প্রতিবন্ধী ভাতার তালিকায় নিয়ে আসেন।

অভিযুক্ত ইউপি সদস্য মাকসুদা বেগমসহ ৫ জন সদস্য কীভাবে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম আসলো জানতে চাইলে তিনি বলেন আমি অনেক দূরে আছি কাজে ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলছি।

বিজ্ঞাপন

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম সমাজসেবা অফিসার এবং ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন প্রতিবন্ধী মেডিকেল সনদ ও ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তালিকা আমাদের কাছে জমা দেয়া হয়। আমরা শুধু এটা বাস্তবায়ন করি। যদি কোনো অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন, একজন ইউপি সদস্য হয়ে এইরকম কোন অনিয়মের সাথে জড়িত হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা