২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৫ | ২:৪৯
Link Copied Successfully!

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এ লক্ষ্যে ২৩ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনাকে সুসংগঠিত ও নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত সব বিদেশি নাগরিককে ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থানকে ভিসা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি (ইকামা) মক্কা শহর থেকেই ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।

কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে।

এছাড়াও, উমরাহ ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত ‘নুসুক’ পোর্টাল থেকে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিক এবং সৌদিতে বিভিন্ন ভিসায় বসবাসকারী বিদেশিদের ওপর প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

এই সব ব্যবস্থার লক্ষ্য হলো হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা