অবশেষে শিক্ষকতা পেশায় ফিরলেন কাউছার ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৯:৫২
Link Copied Successfully!

নিজের বাড়ি থেকে কাঠ বাঁশ সংগ্রহ করে দিনরাত কষ্ট করে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৪ বছর ধরে নিজেই নির্বাসিত ছিলেন কাউছার আহমেদ ভূঁইয়া নামে এক শিক্ষক। অবশেষে প্রতিক্ষা ও বঞ্চনার অবসান হলো সোমবার (৭ এপ্রিল ২০২৫) তার।

দীর্ঘ আইনী লড়াই শেষে আদালত ও মন্ত্রনালয়ের নিদের্শনা মোতাবেক তিনি শিক্ষক হজিনা খাতায় স্বাক্ষর ও শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লড়–য়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার। এসময় মাদ্রাসার সুপার(ভারপ্রাপ্ত) ফয়েজ বক্স তাকে ফুল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন। ওই মাদ্রাসায় তিনি প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

কাউছার আহমেদ ভূঁইয়া জানান, ১৯৯৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তৎকালিন মাদ্রাসা সুপার অনৈতিক আর্থিক লেনদেন জের ধরে ২০০১ সালে তৎকালিন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে মামলায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদী হওয়ায় মাদ্রাসা সুপার ২০০২ সাল থেকে তার বেতন ভাতাদি বন্ধ করে দেন। এক পর্যায়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেন। বাধ্য হয়ে তিনি ১/১১ সময়ে জেলা প্রশাসক বরাবর আবেদন এবং প্রতিকার না পেয়ে তিনি চাঁদপুর দেওয়ানি আদালতে (১১/২০১০) মামলা দায়ের করেন। আদালত তাকে বেতনভাতাদিসহ স্বপদে বহাল করার নিদের্শনা দেন। যা সর্বোচ্চ আদালত পর্যন্ত বহাল থাকে। একই ভাবে মাউশিও চিঠি দিয়ে কাউছার আহমেদকে শিক্ষক হিসেবে যোগদানের নিদের্শনা দেন।

বিজ্ঞাপন

অবশেষে চলতি বছরের ১৩ মার্চ মাদ্রাসার সভাপতি ইউএনও সুলতানা রাজিয়া মাদ্রাসার সভা করে কাউছার ভূঁইয়াকে মাদ্রাসায় যোগদান নিশ্চিত করেন। এরই প্রেক্ষিতে সোমবার (৭এপ্রিল ২০২৫) সকালে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং শ্রেণি শিক্ষা নেন।

ক্লাসে ফিরতে পেরে তিনি নিজেকে সবচেয়ে সুখি মানুষ হিসেবে অভিহিত করে কাউছার আহমেদ বলেন, যতদিন বেঁচে থাকবো শিক্ষকতার মহান পেশায় নিজেকে বিলিয়ে দেব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমটির সদস্য শাহীন মাহমুদ, আলী শাহ, সাবেক সহসভাপতি আ: গনি মাস্টার, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদিন, মৌলভী মোক্তার আহমেদ, মুনছুর আহমেদ, সহকারি শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর মধ্যে আলমগীর ভূঁইয়া, আবু তাহের ভূঁইয়া, উজ্জল ভূঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন