গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে নিউ আইডিয়াল ইন্টাঃ স্কুল এন্ড মাদ্রাসার বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৮:৪৩
Link Copied Successfully!
গাজায় হামলার প্রতিবাদে  ফরিদগঞ্জ নিউ আইডিয়াল ইন্টাঃ স্কুল এন্ড মাদ্রাসার বিক্ষোভ মিছিল -- পপুলার বিডিনিউজ
গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ সদর এলাকা কেরোয়া গ্রামে অবস্থিত নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও স্থানীয় মুসলিম জনতা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল সাধারণ ফিলিস্তিন নাগরিকদের যেভাবে হত্যা করছে তা মানবতাবিরোধী। ফিলিস্তিন জনগণকে তাদের এলাকা থেকে তাড়ানো হচ্ছে। ইসরাইল এ অঞ্চলে বহিরাগত এবং যাযাবর গোষ্ঠী। বক্তারা অভিলম্বে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন এবং হামলা বন্ধে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন লতিফগঞ্জ মাদ্রাসার সহকারি অধ্যাপক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংবাদিক এমরান হোসেন লিটন, নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক ও  প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু, পরিচালক সদস্য জুয়েল হোসেন, মাওলানা মুজাম্মেল হক, শিক্ষক হাফেজ নাইমুল ইসলাম, হাফেজ কাউছার আহমেদ, ক্বারী ইয়াছিন পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় তৌহিদি জনতা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন