
হাজীগঞ্জে ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন


হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন লোকাল ডাক্তার সোসাইটি ,পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় বেলচোঁ বাজার আল কাউসার শিশু একাডেমীর তৃতীয় তলায় শনিবার সকাল ১১ টায় এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বেলচোঁ বাজার আলামিন ফার্মেসীর স্বত্ত্বাধীকারি মোহাম্মদ মসজিদ হোসেন সভাপতি রায়চোঁ বাজার হাসান মেডিসিন কর্ণার এর পরিচালক মোঃ জানে আলম হাসান সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুল হামিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এসময় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন রিপন পাটোয়ারী,সহ সেক্রেটারী কানন চৌধুরী ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক জুনায়েদ উল্যা (রাজু), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সহদপ্তর সম্পাদক কেশবচন্দ্র।
পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মজিদ ও মামুনুর রশিদ এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন মিয়াজী।


বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহের, বেলচোঁ বাজারের ব্যবসায়ী অহিদুল ইসলাম মোহন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদুল্লাহ আলফু, সমাজসেবক মোঃ আহসান হাবীব, রাজনীতিবিদ আমির হোসেন খোকা, হাজিগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতি প্রধান উপদেষ্টা মোঃ হারুন-অর-রশিদ, সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। পল্লী চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন রিপন, হারাধন চন্দ্র শীল, জানে আলম হাসান, আবু সায়েদদ পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মামুনুর রশীদ। গীতা পাঠ করেন উত্তম চন্দ্র শীল। প্রয়াত সকল পল্লী চিকিৎসকদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

























