লাওকোরায় মুক্তিযুদ্ধের স্মরণ সভা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২০ | ৮:৫০
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাওকোরা গ্রামে ১৯৭১ সালের ২৩ অক্টোবর মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়ে পাক-হানাদার বাহিনী। গ্রামটিতে প্রতি বছরের মতো এবারও স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আক্টোবর শনিবার বিকালে লাওকোরা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আব্দুস শাকুর মজুমদার। স্মরণসভার পরিচালনায় ছিলেন যুদ্ধের প্রত্যক্ষদর্ ওউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে স্মৃতিচারণ করেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আবু তাহের। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু এবং লাওকোরা গ্রামের যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম।
এই স্মরণসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা জলিলুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এইচ এম রাসেল মজুমদার, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন পাটোয়ারী।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ তুলে ধরেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম বেপারী। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী আলম মিলন।
এছাড়া স্মরণসভায় গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার, তার বাড়িতে বিদ্যুৎ সংযোগের দাবি তুলে ধরেন।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,  ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা