ঈদযাত্রার প্রথম দিনেই বিলম্বে ছাড়ল দুই ট্রেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৫ | ১:০৪
Link Copied Successfully!

ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় চলা ট্রেনগুলোর মধ্যে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর রেলওয়ে স্টেশন) থেকে দুটি ট্রেন লম্বা বিলম্বের শিকার হয়েছে। ট্রেন দুটি হচ্ছে– কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭) ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯)। এ ছাড়া বাকি ট্রেনগুলো কিছুটা বিলম্ব ছাড়ছে।

সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৭টা ৫৫ মিনিটে স্টেশন ছাড়ে। বুড়িমারী এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা বিলম্বের সকাল ১০টায় ঢাকা ছেড়ে যায়।

এ ছাড়া জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টার পরে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিন সংকটের কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। লালমনিরহাট থেকে ঢাকায় আসা বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনটি রেকে কানেক্ট করতে হয়েছে। এতে সময় লেগেছে। আর ইঞ্জিন রিপ্লেসমেন্টে সময় লেগেছে এগারোসিন্দুরের।

এদিকে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে রেলওয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিলেও তা ছিলে ঢিলেঢালা। সকালে কিছু সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জিআরপি পুলিশ সদস্যদের দেখা যায়। তবে সময় গড়াতে স্টেশনের প্রবেশপথে তাদের সংখ্যা কমতে থাকে। যাত্রীদের টিকিট চেকিংও ঢিলেঢালাভাবে করতে দেখা যায় এসময়।

এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, আমি প্রবেশপথে ছিলাম। চেকিং ভালোভাবে হচ্ছে। যখন যাত্রী কম থাকে তখন লোকবল কম থাকতে পারে। আমরা ভালোভাবে চেকিং করার ব্যবস্থা করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাবে। সবমিলিয়ে আজ ৫৫ হাজার যাত্রী রেলপথে বাড়ি ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা