বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরির ১৩ গরু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ৪:৩৭
Link Copied Successfully!

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে ছোটন প্রামাণিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যে বগুড়ার কালাইয়ে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করা হয়।

 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

তিনি বলেন, ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এরপর থেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ।

একপর্যায়ে শনিবার (২২ মার্চ) আত্রাইয়ে অভিযান চালিয়ে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামণিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রে জড়িত বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এই গরুগুলোর মধ্যে পাঁচটিই আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা