ঈদে কেনাকাটার টাকা কম দিতে চেয়েছিলেন মা, অভিমানে কিশোরের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২২, ২০২৫ | ১:৪৬
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদে কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামে এক কিশোরের আত্মহত্যা করেছেন।

 

শুক্রবার দুপুরে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রায়পুর উপজেলার বাবনী ইউনিয়নের হাওলাদার বাড়িতে আত্মহত্যা করে হাবীব। সে একই এলাকার শফিক উল্লাহর ছেলে।

পুলিশ ও নিহতের মা সেলিনা বেগম বলেন, ‘ঈদের পর হাবীবের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে হাবীব ঈদের কেনাকাটার জন্য তার মায়ের কাছে ১০ হাজার টাকা চায়। কিন্তু মা সেলিনা বেগম তাকে পাঁচ হাজার টাকা দেবেন বলে জানান। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এই অভিমানে রাতের কোনো এক সময়ে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে হাবীব। পরে স্বজনরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঈদের কেনাকাটার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তবে নিহত কিশোর ৭ম শ্রেণি পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা