মতলব উত্তরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২২, ২০২৫ | ১:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে ভিজিএফের চাল বিতরণে মোহনপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তারই সূত্রধরে মোহনপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য রিয়াদ ও ৯নং ওয়ার্ড  সদস্য নাদিমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার ২১ মার্চ বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

 

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্লাহ হাওলাদার,

থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী, সহ কোষাধক্ষ্য শাফায়েত খান।

বক্তারা বলেন,  গত ১৮ মার্চ মোহনপুর ইউনিয়নে হত দরিদ্রের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে আমরা ইউনিয়ন পরিষদের যাই। গিয়ে দেখি ১০ কেজির পরিবর্তে ৭/৮ কেজি করে চাল দিচ্ছে রিয়াদ মেম্বার ও নাদিম মেম্বার। তথ্য নিয়ে দেখলাম ২০ টন চাল বরাদ্দের পরিবর্তে ১৬ টন চাল ছিল গোডাউনে। বাকী ৪ টন চালের কোন হদিস নেই।তারা আরো বলেন, এখনো অনেকে আছে যাদের নামে কার্ড আছে কিন্তু এখনো তারা চাল পায়নি। আমরা এই দুই মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। আমরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে অভিযুক্ত দুই ইউপি সদস্য রিয়াদ ও নাদিম জানান, উপজেলা খাদ্য গোডাউন থেকে যখন চাল আনি তখন বস্তায় ২/৩ কেজি করে চাল কাম থাকে। সেজন্য আমরা ১০ কেজির পরিবর্তে ৮ কেজি করে দিয়েছি। তাছাড়া অনেক গরিব অসহায় আছে যাদের কার্ড নেই তারাও এসে বসে থাকে। তাদেরও ৫/৬ কেজি করে দিতে হয়। কিছু চাল কম থাকায় উপজেলার কথা বলে আরো চাল এনেছি। কার্ডধারী কেউ বাকী থাকলে তাদের দেওয়া হবে।

এসময় মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা