জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে ফরম পূরণের নতুন সূচি নির্ধারণ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৫ | ৪:৪৬
Link Copied Successfully!

২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড পাওয়া পরীক্ষার্থী তাঁদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন।

২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব ছাত্রছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে ২০২৩ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফরম পূরণ করেছেন, তাঁরা একই সঙ্গে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে আগের আবেদন বাতিল করে আবার আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

প্রকাশিত বিজ্ঞপ্তির শিরোনাম-২-এ আবেদন ফরম পূরণের নির্ধারিত ফির ক্রমিক নম্বর-১০-এ কেন্দ্র ফি ব্যবহারিক (প্রত্যেক পরীক্ষার্থীর প্রতি কোর্সের জন্য) কলেজ ফান্ডে জমা হবে ১৫০ টাকা—কথাটি পড়তে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা