২৬ মার্চের পর ফিটনেসবিহীন কোন লঞ্চ চলাচল করতে পারবে না: চাঁদপুরের ডিসি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৫ | ১:০৭
Link Copied Successfully!

ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর -ঢাকা নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মতবিনিময় সভা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের আয়োজনে লঞ্চ মালিক, শ্রমিক ও সিএনজি চালকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ২৬ মার্চের পর ফিটনেসবিহীন কোন লঞ্চ চলাচল করতে পারবে না। অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শৃঙ্খলা বজায় রাখতে সাদা পোশাকে পুলিশ, সিসি ক্যামেরা, প্রতি লঞ্চে চারজন করে আনসার থাকবে। আগামী ১৫ দিন বাল্বহেড চলাচল বন্ধ এবং রাতে স্প্রীড বোর্ড বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

এছাড়াও ঈদের ৫ দিন আগে ও পরে লঞ্চঘাটে নিয়মিত ম্যাজিস্ট্রিট নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

সভায় দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার ও ট্রাফিক ইনচার্জ বাবু লাল বৌদ্ধ।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্ব ও অতিরিক্ত নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ সভা পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা, যাত্রীদের সকল ধরণের সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়ে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা