হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও আলোচনা সভা 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৫ | ১০:১৭
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ  উপজেলাবাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকালে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
সমিতির সভাপতি মো. তুহিন হায়দারের সভাপতিত্বে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে দেশের সকল শহীদ, সমিতির প্রয়াত সদস্য ও শিক্ষকদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে ইফতার মাহফিল, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বাবুল, সেবা সংঘের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন সরকার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল প্রমুখ।
এসময় অতিথি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য একেএম শাহাবুদ্দিন মজুমদার, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম মোহন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক শিক্ষক নেতা সফিকুর রহমান, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু প্রমুখ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্য অতিথিবৃন্দ, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জামাল হোসেন, সহ-সভাপতি মনজিল হোসেন, নির্বাহী সভাপতি মো. রাশেদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান হোসেন, যুগ্ম সম্পাদক মঞ্জুর মাওলা ও মো. শহীদুল্লাহসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের কার্য-নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা