ফরিদগঞ্জে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম চলমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৫ | ৫:০৯
Link Copied Successfully!
যে ব্যাক্তি রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এতে রোজাদারের সওয়াব একটুও কম হবে না, এমন মহতি চিন্তা কে সামনে রেখে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম ২০২৫ চলমান। ১৫ ই মার্চ শনিবার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলি বাজারে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।  এদিন  প্রায় ২ শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়।
জিওপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা মহানগর  দক্ষিণ  বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শান্ত সরকার।
এসময় তিনি বলেন, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে।  মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই রাজনীতির সৌন্দর্য ফুটে উঠে। গণ অধিকার পরিষদ মানুষের রাজনীতি করতে চায়।  মানুষের সাথে সিয়াম পালনের মহত্ব তুলে ধরতে ইফতার আয়োজন করে যাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের ফরিদগঞ্জ উপজেলা  সহসভাপতি  মোঃ জহিরুল ইসলাম,    মোঃ রাকিব হোসেন সভাপতি ছাত্র অধিকার পরিষদ ফরিদগঞ্জ উপজেলা,
এ সময় বক্তারা বলেন রাজনীতি করতে হলে দেশের মানুষের কল্যাণের দিকে চিন্তা করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো রাজনীতিক দল স্বৈরা  শাসক হিসেবে কায়েম না করতে পারে সেদিকে সাধারণ ভোটারদের খেয়াল রাখতে হবে।
 এ সময়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন বলেন গণঅধিকার  পরিষদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
 গণধিকার পরিষদ সাধারণ ভোটারদের নির্দ্বিধায় যেন  ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে এমন অবস্থান করতে হবে।   তিনি আরো বলেন গণ অধিকার  পরিষদ মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাবে ইনশাল্লাহ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন