রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৫ | ৫:১২
Link Copied Successfully!

চলছে রমজান মাস। এদিকে গরমও পড়তে শুরু করেছে। গরমে শরীর থেকে ঘাম ঝরার কারণে পানিশূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। এ কারণে অনেকের মনেই প্রশ্ন জাগে রোজা রেখে ব্যায়াম করা ঠিক কিনা? বিশেষজ্ঞদের মতে, রোজা রেখে অতিরিক্ত ব্যায়াম করা ঠিক নয়। এই সময় হালকা ধরনের কিছু ব্যায়াম যেমন- হাঁটাহাটি, হালকা জগিং, সাইক্লিং, হালকা ভারত্তোলন ধরনের ব্যায়াম করতে পারেন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজনীয় হলেও রোজার মাসে এই রুটিন কিছুটা আলাদা হবে। যেমন-

১. দিনের শেষ ভাগে যখন তাপমাত্রা কমে যাবে তখন হালকা ব্যয়াম করতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের অন্তত দেড় ঘণ্টা আগে রোজাদাররা ব্যায়াম করতে পারেন। সেক্ষেত্রে হাঁটাহাটি , হালকা জগিং কিংবা ফ্রি হাণ্ড এক্সসারসাইজ করাই ভালো।

২. রোজা থাকা অবস্থার চেয়ে ইফতারির পর ব্যায়াম করাই বেশি ভাল। তবে ইফতারির পর পর ভরা পেটে ব্যায়াম করা ঠিক নয়। ইফতারি খাওয়ার অন্তত এক ঘণ্টা পর ব্যায়াম করতে পারেন।ইফতারি করার পর ব্যায়াম করতে চাইলে ইফতারির সময় অতিরিক্ত খাবার খাওয়া উচিত। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানিও পান করা প্রয়োজন।

বিজ্ঞাপন

৩. যেসব রোজদার অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তারা রাত ১১ টা থেকে ২ টার মধ্যে ব্যায়ামের সময় নির্ধারন করতে পারেন। বিকালের দিকে যদি বিশ্রাম নেওয়ার সময় পান তাহলে এ সময় ব্যায়াম করতে পারেন।

৪. যারা সেহেরির সময় একটু আগে ওঠেন তারা সেহেরি খাওয়ার আগে ব্যায়াম করতে পারেন। এ সময় আগের রাতের খাবার থেকে শরীরে শক্তি যেমন পাওয়া যায় তেমনি পাকস্থলীও খালি থাকে। ব্যায়াম শেষে এ সময় পরিপূর্ণ ভাবে খাদ্য গ্রহণ করতে পারেন। এতে সারাদিন শরীরও তরতাজা থাকবে। সূত্র : খলিজ টাইমস

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম