মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল 

তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে এক কাতারে আসতে হবে: তানভীর হুদা

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৬:২৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির রাজনীতিতে আগামীতে কোন বলয় থাকবে না। আর বলয় থাকলে একটাই বলয় থাকবে সেটি তারেক রহমানের। সেটি হবে ৩১ দফার। এর বাইরে কেউ বলয় বা গ্রুপ সৃষ্টি করতে চাইলে তারা রাজনীতিতে টিকতে পারবেনা। এজন্য যারা বিএনপির রাজনীতি করবেন তাদেরকে আগামী দিনে মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সব বিষয় ও পেছনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক কাতারে আসতে সব পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

দূর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাছ আলী প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছাত্র নেতা সারোয়ার আলম আবির প্রমুখ।

এসময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষ মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন দূর্গাপুর বাইতুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের ইসলাম।

দোয়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি রোবেল প্রধান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা