রুজিনাকে নির্যাতনের ঘটনায় মামা-মামি জেলহাজতে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৭, ২০২৫ | ৯:২১
Link Copied Successfully!

চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে তার বাবা আলী আহম্মদ ভুঁইয়া। আর গুরুতর অসুস্থ রুজিনা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজিনার মামি রোকেয়া বেগমকে প্রধান আসামী ও মামা রুবেল মোল্লাকে দ্বিতীয় আসামী করে মামলা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, মামলা হওয়ার পর বিকালে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পরির্দশনে আসেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সাথে কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার বিকেলে ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পেরে মাদ্রাসা রোড থেকে মেয়েটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানাতে পেরেছি মেয়েটি গত ১ বছর পূর্ব থেকে তার মামার বাসায় কাজ করে। মামাত বোন ও ভাইকে দেখাশুনা করত। তার উপর অমানবিক নির্যাতন হয়। তাকে তার বাবা মার সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি। পুলিশ ওই মামা-মামিকে আটক করে। এই ঘটনায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা