শাওমি ফোন কিনলেই পাচ্ছেন বান্ডেলে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩, ২০২৫ | ১:১৬
Link Copied Successfully!

গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট।

 

২ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞাপন

 

আকর্ষণীয় এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে Redmi Buds 5A, Redmi Buds 5C ও POCO Pods  এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে।

 

বিজ্ঞাপন

পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে Redmi Watch 5 Active ও Redmi Watch 5 Lite এ দুটি মডেল। Redmi Buds 5A পাওয়া যাবে ১৪৯৯ টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিলো ২৭৯৯ টাকা। Redmi Buds 5C পাওয়া যাবে ১৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৩৪৯৯ টাকা। POCO Pods পাওয়া যাবে ১১৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ১৯৯৯ টাকা। এ ছাড়াও Redmi Watch 5 Active পাওয়া যাবে ২৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৪৪৯৯ টাকা এবং Redmi Watch 5 Lite পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৬৪৯৯ টাকা।

 

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি&জি) এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে।

স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।

শাওমি সম্পর্কেঃ
শাওমি কর্পোরেশন ("Xiaomi") ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ (১৮১০.এইচকে) এ হংকং স্টক এক্সচেঞ্জর প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশে নিজেদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটশীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সংবাদ সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন:

শাওমি থেকেঃ
মোঃ মেহেদী হাসান রুমি

ইম্প্যাক্ট পিআর থেকেঃ
মারুফুল হোসেন
অ্যাসোসিয়েট একাউন্ট ম্যানেজার

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা