মতলব উত্তরে রমজান উপলক্ষে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখলেই জরিমানা

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৩, ২০২৫ | ১:০৩
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মতলব উত্তরের দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ সব ‘অশ্লীলতা’ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি।

শনিবার রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশের জানানো হয়েছে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের ৩টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাজার ব্যবস্থাপনা কমিটি।

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা বণিক সমিতির সকলের পরামর্শে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দিনের ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য করলে ৩হাজার টাকা জরিমানা করা হবে।

বিজ্ঞাপন

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, সুজাতপুর বাজারে দিনে খাবার হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে ১হাজার টাকা জরিমানা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা