নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন: সিইসি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৫ | ১:৪১
Link Copied Successfully!

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, সব দলই গ্রহণযোগ্য ভোট চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সকালে রাজধানীর আাগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় সিইসি বলেন, বিভিন্ন দলের দেওয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য। যত বিপরীতমুখী বক্তব্য দিক না কেন, নির্বাচন কমিশন (ইসি) বিশ্বাস করে তারা ঐক্যে পৌঁছাবে। সব দলই গ্রহণযোগ্য ভোট চায়, দেশের ১৮ কোটি মানুষও চায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে সবার ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টিতে জেতা যায়। তবে আখেরে জেতা যায় না। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। তাহলে ইসির কাজটা সহজ হয়ে যেত।

এ সময় ইসি সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশা করা যাচ্ছে ৩০ জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। মৃত ভোটার ১৯ লাখের মতো, যারা তালিকা থেকে বাদ পড়বেন।

এ ছাড়া ইসি সচিব আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কথায় নয় কাজে প্রমাণ করতে চায় ইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর সংস্থাটি।’

বিজ্ঞাপন

 

Y/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা