
চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশু ও সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু


চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশু ও মোটরসাইকেলের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। পুকুরে ডুবে মৃত্যু হওয়া তিন শিশু হলো চাঁদপুর সদর উপজেলার রামদাসদীর মাইমুনা (৩), সাকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।
মাইমুনার ও জুনায়েদের পরিবার বলেন, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখে তারা। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।
মিরােজের পরিবার বলেন, সকালে বাড়ীতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়।


অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদশী সাব্বির হোসেন বলেন, সকালে মতলবের পানির ট্যাকিংর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আহত হয়। তাকে চাঁদপুর সদর হাসপাতোলে নেয়ার পর মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে।
তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকে
























