চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: আটক তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫ | ৪:৪২
Link Copied Successfully!
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে ইউসুফ পাটোয়ারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে  গুরুতর আহত হয় নিহতের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারী। রোববার সকালে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত মাইনুদ্দিন (৫০), তার ছেলে রঞ্জন (২৫) ও স্ত্রী খাদেজা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত ইউছুফ ওই বাড়ির কলিম উল্লাহ্ পাটোয়ারীর ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, দীর্ঘদিন যাবত দুই পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। দুই শতাংশ সম্পত্তি নিয়ে রোববার সকালে পুকুর ব্যবহার নিয়ে ইব্রাহিম পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে মাঈনুদ্দীনের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এতে ঘটনাস্থলেই ইউছুফ নিহত হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে আহত ইব্রাহিমকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।
চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, ঘটনাস্থল থেকে আসামী মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার