কথোপকথনের পর স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুল এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!
অপর এক টুইটে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুশফিকুল ফজল আনসারী। জবাবে লরেন, আনসারীর বার্তাটি রিটুইট করে ধন্যবাদ জানান। মুশফিক তাতে লিখেন, লরেন আপনার ও রিচার্ডের এই অসাধারণ সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ড. ইউনূস ও ইলানের এর মধ্যকার কল বাস্তবায়নের অংশ হতে পেরে আমিও আনন্দিত! আপনার প্রচেষ্টা এই সংযোগকে বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে এবং উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সহায়ক হবে।

































